রাজশাহী প্রতিনিধি: “দুর্যোগে আগাম সর্তকর্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পবা উপজেলা চত্বরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, নওহাটা পৌরসভা ১নং প্যানেল মেয়র আজিজুল হক ও ৩নং প্যানেল মেয়র রেশভানু বেগম।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল চন্দ্র মালাকার, নওহাটা ফায়ার সার্ভিস ইনচার্জ আতাউর রহমান, পবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিন আকতার, ওয়ার্ল্ড ভিশন পবা এপির প্রোগাম অফিসার ফারুক হোসেন ও সুজন ডেভিট গ্রেগোরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্তৃক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।