নিজস্ব প্রতিবেদক: ক্ষুুদ্র নৃতাত্তিক জাতিগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের সংস্কৃতি লালন, চর্চা, প্রচার, প্রসার ও সংরক্ষণে সচেতনা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর পত্নিতলা উপজেলার দীবর দিঘী গ্রামে বুধবার সকাল ১০টা হতে বিকেল পর্যন্ত রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কৃষ্ণপুর কলেজের অধ্যাপক পাউলুস টুডু,পত্নীতলা উপজেলা পারগানা লুইস সরেন, সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, সহ-পারগানা ইগ্নোসিউস হেম্ব্রম, ক্যাশিয়ার মানসী সরেন, হাপডুম চাঁন পুকুর মিশন পারগানা উপদেষ্টা গোপেন হাঁসদা, পত্নীতলা উপজেলা উপাশনা কমিটির ষভাপতি জতি টপ্প্য, সমাজ মেক সুধীর তির্কী, জতিন বাস্কে। এছাড়া অত্র এলাকার সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, আদিবাসীদের অনেক সংস্কৃতি চর্চা না করার কারনে হারিয়ে গেছে এবং কিছু কিছু হারিয়ে যেতে বসেছে। এসব সংস্কৃতি পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং চলমান সংস্কৃতিগুলো যেন সময়ের বিবর্তনে হারিয়ে না যায় তারজন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি নিরলসভাবে কাজ করে চলছে। তিনি আরো বলেন, অত্র একাডেমি যেমন আদিবাসীদের পাশে আছে তেমনি আদিবাসী সকল সম্প্রদায়ের জনগণকে তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা ও চর্চা করার পরামর্শ দেন তিনি। শেষে সঁওতাল শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।