রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নওদাপাড়া হতে ভদ্রা পর্যন্ত কাপের্টিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে নওদাপাড়া এলাকায় সড়কটির চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র। পরিদর্শনকালে রাসিকের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন হায়দার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ভদ্রা মোড় রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন যাবৎ সংস্কার না থাকায় সড়কটি বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছিল। সড়কের খারাপ অবস্থা দেখে রাসিক মেয়রের নির্দেশে সড়কটি নতুনভাবে নির্মাণে উদ্যোগ নেয় রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২১ বছরের ৬ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। সড়কটির সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin