রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ন্যায্যমূল্যের দোকানে বাড়ছে দীর্ঘ লাইন

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সকল প্রকার জ্বালানী তেলসহ ডিম, মাছ ও তরিতরকারীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষ এ কারণে দিশেহারা হয়ে পড়েছেন। দুবেলা দুই মুঠো খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছেন। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে তারা অনেক কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় তারা সংসারে খাবার জুটাতে ন্যায্যমূল্যের দোকানে ভীড় করছেন।

নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে চাল ও আটা। একটি পরিবার পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারেন। এখানে বৈষম্য রয়েছে। যে পরিবারের দশ জন সদস্য তিনি এবং চার থেকে পাঁচ জনের সংসারে একই পরিমান চাল ও আটা পান। পরিবারের সদস্য অনুযায়ী চাল ও আটা প্রদানের দাবী জানান তারা।

চাল ও আটা ক্রয় করতে আসা কোহিনুর বেগম, শাপলা খাতুন, মতিয়া ও সারাবান বানু বলেন, যেভাবে নিত্যপন্যের মুল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আগামীতে না খেয়ে মরতে হবে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, শুধু চাল ও আটা হলেই কি খাওয়া যায়। এস সাথে লবন তেল ও তরিতরকারী প্রয়োজন হয়। চাল ও আটার সাথে তেল, লবন ও চিনি সহ অনান্য নিত্যপন্য ন্যায্যমূল্যে বিক্রি করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin