রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হাজারো মানুষের ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত হলেন বিএনপি নেতা শফিকুল

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জেরে বুধবার (৩০জুন) দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) নিহত হন। শফিকুল রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুলের লাশের ময়নাতদন্ত শুরু হয়ে দুপুর ২.৩০টার দিকে শেষ হয়। ময়নাতদন্ত শেষ হলে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুলের মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোতালেব হোসেন।


এদিকে শফিকুলের নামাজে জানাযা আজ বাদ আসর মহিষবাথান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার মানুষের ঢল নামে। জানাযা শেষে তাঁকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হয়। এসময়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সহকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজনসহ হাজারো মানুষ জানাযায় অংশ নেন। পুরো মাঠে জায়গা না পেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জানায়ায় অংশগ্রহন করেন। দাফন শেষে তার ও অন্যান্য মৃতব্যক্তির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin