রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গণসমাবেশ সফল করতে পবার পারিলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে বৃহস্পতিবার পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য জেবের আলী, গোলাম মোজাহিদ. বজলুর রহমান বাবলু, সুলতান আহমেদ ও মোজাহার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে,এইচ রানা, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আবুল কাশেম, শফিকুল, আখতারুজ্জামান ও হাবিবুর রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আখতারুজ্জামান, পারিলা ছাত্রদলের সভাপতি হুমায়ন আহম্মদ সাধারণ সম্পাদক মাহাবুর আলমসহ অত্র ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিন ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। কারন যেকোন আন্দোলন রাজশাহী থেকেই শুরু হয়। সরকার পতনের কঠোর আন্দোলনও এখান থেকেই শুরু হবে। সেজন্য রাজশাহীর গণসমাবেশ সবথেকে বেশী গুরুত্বপূর্ন। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকার ও কুচক্রীরা রাজশাহীর সমাবেশ পন্ড করতে নানা কৌশল অবলম্বন শুরু করেছে। দলের মধ্যে আওয়ামী বাকশালীরা প্রবেশ করে বিশৃংখলা তৈরীর পাঁয়তারা শুরু করেছে। এই সকল অনুপবেশকারী থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে যতই বাধা আসুক না কেন সকল বাধাকে পায়ে ঠেলে সময়মত সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin