রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গায়ক আকবর চলে গেলেন না ফেরার দেশে

  • প্রকাশ সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৯৭ বার দেখা হয়েছে

 

বিনোদন ডেস্ক: ‘আমার হাত পাখার বাতাসে প্রান জুড়িয়ে আসে, এই গানের শিল্পি, আকবর চলে গেলেন না ফেরার দেশে (ইন্না—-রাজিউন)। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রোববার দুপুরে তিনি ইন্তেকাল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

অনেক দিন ধরেই চলছে তার চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনি সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে বিছানায় ছিলেন এই গায়ক। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা।

এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে।

এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin