রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মামলা, হামলা ও হত্যা করে জনতার আন্দোলন থামানো যাবে না:মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪টার সময় দামকুড়া হাট কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশাহীর গণসমাবেশ ঠেকাতে ইতোমধ্যে সরকারের নির্দেশে আইনশৃংখলা বাহিনী মাঠে নেমে গেছে। বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নামে নতুন করে মিথ্যা মামলা দিয়ে আটক ও হয়রানী করছে। সেইসাথে আতঙ্ক সৃষ্টি করে গণসমাবেশ বাতিল করার ষড়যন্ত্র করছে এই সরকার।

কিন্তু মামলা, হামলা, ও গুলি করে নেতৃবৃন্দদের হত্যা করে গণজোয়ার রোধ এবং এই অবৈধ সরকারের পতন রোধ করা যাবেনা । তিনি বলেন, রাজশাহীর গণসমাবেশ সব থকে বড় এবং অর্থবহ হবে। কারন রাজশাহী থেকে সকল প্রকার আন্দোলন শুরু হয়। এবারও এর ব্যত্ব্যয় ঘটবেনা বলে উল্লেখ করেন মিলন। দেশের জনগণ ও দেশকে বাঁচাতে, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সংবিধান অনুযায়ী সকল প্রকার স্বাধীনতা ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনকে চুড়ান্ত রুপদান করতে বিভাগীয় গণসমাবেশে সকল প্রকার বাধা উপেক্ষা করে সঠিক সময়ে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান মিলন।

দামকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নওসাদ আলী মেম্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মকবুল হোসেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা বিএনপি সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, আড়ানীর চেয়ারম্যান নাসের আলী, দর্শন পাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী, হুজুরীপাড়া বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ রহমান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্ত্রীয় বমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা মৎসজীবি দলের সদস্য সচিব বকুল আহম্মেদ আজাদ,বিএনপি নেতা সাইদুর রহমান, হান্নান মেম্বর, এনামুল, আব্দুর রাজ্জাক, রিয়াজুদ্দিন, মজিবর, মিশু, ইন্তাজ,আব্দুল হান্নান, আশরাফ আলী, খোশ আহম্মেদ মুকুল, আকবর আলী, জালাল উদ্দিন, মহব্বত আলী, পিয়ারুল আলী, জাফর উদ্দিন রবিউল, আহসান হাবিব বাবু, সাইদুর মেম্বর, আলাউদ্দিন মেম্বর, জয়নাল আবেদিন মেম্বারসহ দামকুড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin