নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ উপলক্ষ্যে ইতোমধ্যে সাজতে শুরু করেছে মাঠ। সোমবার বেলা ১১টার দিকে মাঠ পরিদর্শনে যান গোদাগাড়ী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। গোদাগাড়ীর বিএনপি নেতা মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন এর নেতৃত্বে এ সময়ে মাঠে উপস্থিত ছিলেন গাদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক প্রফেসর আব্দুল মালেক ও জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মফিজ উদ্দিন, জেলা বিএনপি’র সদস্য সদর আলী, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল চৌধুরী, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাঁকনহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, যুবদল নেতা কুদ্দুস ও নুরে আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।