রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মরুর বুকে সাম্বার ছন্দে গোল বন্যায় ভাসলো ব্রাজিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬০৭ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: হলুদ জার্সি, নীল শর্টস। সেই চেনা সাম্বা। এই ব্রাজিলকেই তো ভালোবাসেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। এই ব্রাজিলের খেলা দেখতেই নির্ঘুম রাত কাটে টেলিভিশন সেটের সামনে। বলা হয়, ফুটবল ব্রাজিলিয়ানদের কাছে শুধু খেলা নয়, ধর্মও। বেঁচে থাকার অবলম্বন। রিওর বস্তির যে মানুষটা না খেয়ে থাকেন তিনিও যন্ত্রণা ভুলতে আঁকড়ে ধরেন ফুটবলকে। সোমবার রাতে এমনই দিন এনে দিলেন নেইমার, জেসুস, রিচার্লিসনরা।

মরুর বুকে মাঠের সবুজ ঘাসে আলপনা এঁকে দিলেন তারা। যার সাক্ষী হয়ে থাকলো স্টেডিয়াম ৯৭৪ এর অর্ধ লাখেরও বেশি দর্শকসহ বিশ্বে কোটি কোটি মানুষ। এদিন সেলেসাওদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। একটি করে গোল করেছেন, নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিসন ও পাকেতা। যে জয় উৎসর্গ করা হয়েছে ফুটবল সম্রাট পেলেকে।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এদিন যেন গোল উৎসবে নেমেছিল ব্রাজিল। ৭ মিনিটে দুর্দান্ত আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন ভিনিসিয়ুর জুনিয়র। ডান দিকে অসাধারণ পাস। বাঁ দিকে বল পান ভিনিসিয়ুস। গোল করেই গোটা দলের সাম্বা নাচ।

১০ মিনিটে আবারও গোল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ঠাণ্ডা মাথায় গোল করলেন নেইমার। চলতি বিশ্বকাপে এটাই নেইমারের প্রথম গোল।

খেলার ২৯ মিনিটে রিচার্লিসন ঝলক। মাথায় বল নিয়ে জাগলিং করে সতীর্থকে সঙ্গে অনবদ্য পাস। সেখান থেকে সিলভার ফিরতি পাসে গোল করলেন রিচার্লিসন।

৩৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এবার লুকাস পাকেতা। বাঁ দিক থেকে ক্রস দিয়েছিলেন ভিনিসিয়ুস। সেখান থেকে চলতি বলে শটে গোল পাকেতার।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক মনোভাব নেই ব্রাজিলের। যেন পরের ম্যাচগুলোর জন্য শক্তি বাঁচিয়ে রাখতে ‘এনার্জি সেভিং মুডে’ খেলছিলেন তিতের শীষ্যরা।

সেলেসাওদের আক্রমণ কমিয়ে দেওয়ার সুযোগ নেয় দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে দুর্দান্ত সেভ অ্যালিসনের। বাঁ দিক থেকে ক্রস করেছিলেন কোরিয়ার ফুটবলার। ডান দিক থেকে আর এক ফুটবলারের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন তিনি।

৭৫ মিনিটে এক গোল শোধ দেয় দক্ষিণ কোরিয়া। ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার। সেই বল সুন্দর রিসিভ করে বাঁ পায়ের জোরালো শটে গোল পাইক সিউং হো।

একে একে বদলি হিসেবে মাঠ ছাড়েন মিলিতাও, দানিলো, ভিনিসিয়ুস, অ্যালিসন বেকার ও নেইমার। কমে যায় আক্রমণের ধার।

বিশ্বকাপের বাকি সময় যাতে এই আক্রমণের আগুন নিভে না যায়, সেই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের। দিন দিন ফুটবল বিশ^কাপ আরো আকর্ষনীয় হয়ে উঠছে। ব্রাজিল ও আজেন্টিনা ভক্তদেও একটাই চাওয়া যার যার দল ফাইনালে আসুক। খেলা উপভোগ করুক সারা বিশ^।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin