বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কামারুজ্জামান হেনার কবরে রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরে বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার বেলা ১১ টায় এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগ সদস্য আব্দুর রাজ্জাক, তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, কাজী আব্দুল হান্নান তংকু, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম রফিক, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, কাটাখালী পৌর কৃষক লীগ সভাপতি টিপু সুলতান, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হরিয়ান ইউনিয়ন সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, হরিপুর ইউনিয়ন সভাপতি মাসাদুল ইসলাম স্বপন, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী কবি কামাল পারভেজ সবুজ।

এছাড়াও মোহনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমসেদ, সাধারণ সম্পাদক শামীম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নিরেন চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক ইমন মন্ডল, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান, ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেন।

কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এদেশে সব ধরনের ফসল হয়ে থাকে। এছাড়াও রোপন ও যন্ত ছাড়াও বহু বৃক্ষয়াদি জন্মে থাকে। কারন বাংলাদেশের মাটি অত্যন্ত উর্ব্বর। এই উর্ব্বর মাটিকে কাজে লাগিয়ে কিভাবে আরো বেশী ফসল উৎপাদন ও বিপনন করা যায় এবং কৃষকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দল গঠন করেছিলেন। তাঁরই স্বপ্ন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ন রাখতে কৃষকলীগ কৃষকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সাধারণ সম্পাদক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin