রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিক রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্লবী থানার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেনকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে মহানগরীর সাহেব বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মলোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সামবেশে রবি বলেন, এই সরকার বাঘের পিঠে উঠে চলা শুরু করেছে। যে কোন সময়ে বাঘের পেটে ঢুকে যাবে। পুলিশের এই নারকীয় হত্যাযজ্ঞ, নির্বিচারে গুলি ও নেতাকর্মীদের আটক করে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে দোষি পুলিশ সদস্যদের আগামীতে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin