বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

সান্তাল মিউজিসিয়ানস এসোসিয়েশন অব বাংলাদেশ (সামাব) এর নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জন হেম্ব্রমকে সভাপতি এবং নিশির কাজল সরেনকে সাধারনণ সম্পাদক করে সান্তাল মিউজিসিয়ানস এসোসিয়েশন অব বাংলাদেশ (সামাব) এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির মেয়াদকাল ৩ বছর। সামাব মূলত সান্তাল মিউজিসিয়ান দ্বারা নির্মিত সমগ্র বাংলাদেশ কেন্দ্রিক একটি সাংস্কৃতিক সংগঠণ। যা সম্পূণরুপে একটি অরাজনৈতিক সংগঠন। বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিদ্যমান সাঁওতাল সংগীত শিল্পীদের বৃহত্তর পরিসরে উপস্থাপনের ফলে তাদের সংস্কৃতিকে লালন, পালন, সংরক্ষণ ও বিকশিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। সামাব এর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হল সান্তালদের বিভিন্ন গানের দল এবং সংগীত শিল্পীদের বৃহত্তর পরিসরে উপস্থাপন/পরিবেশন করার সুযোগ সৃষ্টি করা।

এরই মধ্যে সামাব আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সাঁওতাল সংগীত উৎসব আয়োজনের মাধ্যমে সামাব এর লক্ষ্য এবং উদ্দেশ্য মোতাবেক পরিচালনা করে আসছে। এই ধারাকে বেগবান করতে সেই সাথে সংগঠনের সকল কার্যক্রম সঠিক ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin