রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশ সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন তিনি। নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন বঙ্গবন্ধুকন্যা। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে।
সড়ক বিভাগের সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এই তথ্য জানান। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে এদিন। নিরাপত্তার কারণে উদ্বোধনের দিন শুধু প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গী ভিভিআইপিরাই মেট্রোরেলে উঠবেন। সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে উঠতে পারবেন।
এদিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, ২৯ ডিসেম্বর থেকে র‌্যাপিড পাস ও সাধারণ টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। র‌্যাপিড পাস ১০ বছরের জন্য দেওয়া হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। তিনি জানান, প্রতিদিন সকালে চার ঘণ্টা চলবে মেট্রোরেল। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনে আসতে মাঝে শুধু পল্লবী স্টেশনে থামবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এর আগে জানান, ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।
যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চর্চায় উদ্বোধনের পর প্রথমদিন থেকেই মেট্রোরেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা হয় না। পর্যায়ক্রমে যাত্রী বহন বাড়াতে হবে। পরবর্তী দুই থেকে মাসের মধ্যে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।
জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হবে ২৮ ডিসেম্বর। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো থাকবে। ট্রেন থেকে নামা যাত্রীদের পরিবহনে কাজ করবে বিআরটিসির বাস সার্ভিস।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin