রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চ্যুয়ালি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। একসাথে হাজারো মানুষের নামাজ আদায়সহ এসব মসজিদে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। নারীদের জন্য আলাদা নামাজের পাশাপাশি হজযাত্রীদের প্রশিক্ষণসহ নিবন্ধনের বিশেষ ব্যবস্থাও থাকছে মডেল মসজিদে। একেকটি মসজিদ তৈরিতে খরচ হয়েছে ১৫ কোটি টাকার বেশি।
এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উপশহরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। এ উপলক্ষ্যে রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫৬৪টির মধ্যে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫০টির মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন। এখানে শুধু নামাজ আদায় নয়, নামাজের সঙ্গে হিফজখানা থাকবে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজ¦ প্রশিক্ষণ ও হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা, ইসলামী গবেষণা কেন্দ্র ও লাইব্রেরী, ইসলামিক বই বিতরণ কেন্দ্র, দেশি-বিদেশী অতিথিদের জন্য অতিথিশালা বা আবাসনের ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।
তিনি আরো বলেন, ইসলাম ধর্মের আচার-আচরণ সম্পর্কে, অতীত, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যারা অতিরিক্ত জানতে চান, তারা এখন থেকে সেই ধারণা গ্রহণ করতে পারবেন। ইসলাম নিয়ে যে অপতৎপরতা করা হয়, মানুষকে ভুল বোঝানো হয় এবং বিপদগামী করে জঙ্গি বা সন্ত্রাসবাদী করে তোলা হয়, এ সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো কার্যকর ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে রাজশাহী প্রান্তে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামা ও মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin