মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

গোদাগাড়ীর ডাইংপাড়া হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশ সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর চব্বিশনগর এলাকার ডাইংপাড়া, হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার বিকেলে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ মাস্টার। তিনি বলেন, এই বিদ্যারয় প্রতিষ্ঠা করে তিনি এক দিনের মধ্যে অনুমতি নিয়েছিলেন। আর এই বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আজকের এই বিদায়ী শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘ আঠাশ বছল তিনি সুনামের শহিত শিক্ষকতা করে গেলেন।

প্রধান অতিথি আরো বলেন, তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন অনেকে কর্ম কওে জীবন নির্বাহ করছেন। এতে তিনি অনেক খুশি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে বিদায়ী প্রধান শ্কিষখ বহু কষ্ট স্বীকার করে শিক্ষকতা করে গেলেন। আগামীতে তিনি বিদ্যালয়ে আসবেন এবং অন্যান্য শিক্ষকদের সহযোগিতা করবেন বলে আশা ব্যাক্ত করেন তিনি। সেইসাথে বিদায়ী প্রধান শিক্ষকের দীর্র্ঘ্যায়ু কামনা করেন। এছাড়াও বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা দ্রুত সময়ে মধ্যে পাকাকরণ হবে বলে জানান প্রথান অতিথি। শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা ধরনের উপাহার সামগ্রী বিদায়ী প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ডাইংপাড়া, হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব বাস্কীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ গোদাগাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিখ্ষক আলম আরা । উপস্থিত ছিলেন গোগ্রাম সরকারী প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী ও রিশিকুল ইউনিয়নের সদস্য ফারুক হোসেনসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin