নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় জাতীয় শুদ্ধাচার কৌশলসংক্রান্ত উপকরণসমূহ পরিচিতি করণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যুব প্রশিক্ষনার্থীদেও মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বুধবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার কৌশল ও গণশুনানি এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গণশুনানিতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নাগরিক সহ উপজেলার যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ। এ সময় ভুমি সংক্রান্ত সমস্যা, জন্ম নিবন্ধন, যুবঋণ ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, মাদক, বাল্যবিবাহ, শিশু ও মাতৃত্বকালিন ভাতাসহ বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।