রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রবিদাস ও হরিজন সম্প্রদায়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রবিদাস ও হরিজন সম্প্রদায়ের আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার দুপুরে লক্ষ্মীপুর আইডি বাগান পাড়া মাঠে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগেও কম্বল প্রদান অব্যাহত রেখেছেন তিনি। তিনি আরো বলেন, রবিদাস ও হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, রবিদাস উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন রবিদাস, রিপন রবিদাস ও রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin