বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পবায় প্রস্তুতিমুলক সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা ও উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।
উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংক সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন পবার ফিল্ড সুপার ভাইজার মুসলেহুদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, আরএমপি পবা থানা ইন্সপেক্টর (তদন্ত) মোবারক পারভেজ।
এছাড়াও শাহমখদুম থানা প্রতিনিধি নজরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, ব্যানবেইস সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া শারমিন ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin