রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় জাতীয় বীমা দিবস উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর পবায় জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

সহকারি প্রোগ্রামার শহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সুব্রত কুমার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আকতার, সহকারি প্রোগ্রামার (ইউআইটিআরসিই) ইসমোতারা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) জিনিয়া শারমিন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম রঞ্জু, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান ও সেলিমুর রহমান, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বীমার গুরুত্ব তুলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin