বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বিশ^ বন্যপ্রাণী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ সকলের অংশগ্রহণ বন্য প্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার সকালে বিশ^ বন্যপ্রাণী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী প্রেমিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণের সমন্বয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তাঁরা জেলা প্রশাসন কার্যালয় চত্বর প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসার নিয়ামুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভেটেরীনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ডীন প্রফেসর জালাল উদ্দিন সরদার, রাজশাহী বিভাগীয় সামাজিক বন বিভাগের ফরেস্ট অফিসার রফিকুজ্জামান শাহ, রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভেটেরীনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ড. হেমায়েতুল ইসলাম আরিফ, সেভ দি ন্যাচার রাজশাহী এর চেয়ারম্যান মিজানুর রহমান ইউসুফি ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। এছাড়াও বিভাগীয় ফরেস্ট অফিস, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin