রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী আর্ট কলেজের ৯ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের (আর্ট কলেজ) ৬ দিনব্যাপি ৯ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল১১টায় কলেজের লতা আর্ট গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম আকতার জাহান। কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রশিদেও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও সাবেক অধ্যাপক ড. আবু তাহের, কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. এসএম জাহিদ হোসেন, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী ও শরিফুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা। এছাড়া কলেজের শিক্ষকদের পক্ষে প্রদর্শনী কমিটির আহবায়ক মুসলিমা হাফিজ চৌধুরানী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক নার্গিস পারভীন সোমা।
অনুষ্ঠানের শুরুতে আলোক প্রজ্জ্বলন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুর গান, দেশাত্ববোধক সঙ্গীত এবং নাচ পরিবেশন করা হয়। এ এই প্রদর্শনীতে কলেজের ৪০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষকের বিভিন্ন মাধ্যমের দেড় শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পপ্রেমি সকল শ্রেণি-পেশার মানুষকে এই প্রদর্শনী দেখার জন্য আহবান জানানো হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের ২৯ জন প্রতিষ্ঠাতা সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৪জন শিক্ষার্থীকে একাডেমিক বৃত্তি ও একজন শিক্ষার্থীকে মাসিক শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়। দিনব্যাপি এ অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারিসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin