সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে আপস’র প্রচারণামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

  • প্রকাশ সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ এবং এইচআইভি, এইডস এবং মাদক দ্রব্যের কুফল বিষয়ে প্রচারণামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসক্ত পুনর্বাসন সংস্থা(আপস) ও কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম এর আয়োজনে রাজশাহী মহানগরীর লালন শাহ্ মুক্তমঞ্চে সোমবার বিকেল সাড়ে ৪টা হতে সন্ধ্যা পর্যন্ত গান, নাটিকা ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হয়।

সি-১৯ আরএম প্রকল্পের সম্পূরক অর্থায়নে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে প্রচারণামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাক্তার বায়েজিত-উল-ইসলাম ও রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

আপস এর প্রকল্প ব্যবস্থাপক এস.এম আব্দুল্লাহ আল রেজার সঞ্চালনায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র, সাধারণ জনগণ, সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী, যৌনকর্মীসহ সেভ দ্যা চিলড্রেন এবং আপস এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অবৈধ যৌন মিলন কোনভাবেই কাম্য নয়। এটা ধর্মীয় ও সামাজিক থেকে অত্যন্ত খারাপ কাজ। তবে এটা হয়ে থাকে। এ ক্ষেত্রে নিজেকে নিরাপদ রাখতে হবে। এছাড়াও বর্তমানে বাংলাদেশসহ বিশে^র অনেক দেশে অ-নিরাপদ যৌন মিলন, রক্তদান ও গ্রহন এবং একই সিরিঞ্জ ব্যবহার করায় দিন দিন এইচআইভি এইডস আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বাঁচতে সচেতন না হলে আগামীতে ভয়াবহ অবস্থা বিরাজ করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সকল প্রকার মাদক থেকে বিরত থাকতে যুব সমাজ তথা সবাইকে আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin