বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বাঘায় বিএনপি’র ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও হাবাসপুর এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাসা, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, বাঘা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আমজাদ খান, চারঘাট উপজেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।

আরো উপস্থিত ছিলেন সরদহ ইউনিয়নের চেয়ারম্যান, চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল আক্তার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, বাঘা উপজেলা কৃষকদলের সভাপতি বিদ্যুৎ হোসেন, বাঘা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হিটলার মন্ডল, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জুয়েল খান, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল, রাজশাহী জেলার ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজিব, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম হোসেন, যুবনেতা মোয়াজ্জেম, শিমুল, রুবেল, রকি, চপল মন্ডল ও শান্তসূর্যসহ বিএনপি অঙ্গ ও সহযোগিহ সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব বক্তব্যে উজ্জল বলেন, বিএনপি’র আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন বেগমান করতে সবাইকে একসাথে মাঠে থাকতে হবে। এই রোজায় সংযমের মধ্যে দিয়েও সরকার পতনের আন্দোলন করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin