বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিতে তিনদিনব্যাপি নাচ প্রশিক্ষণ শুরু

  • প্রকাশ সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রাখতে এবং হারানো সংস্কৃতি পুণরুদ্ধারে কাজ করছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃগোষ্ঠির মেয়েদের সমন্বয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপি নাচ প্রশিক্ষণ। অত্র একাডেমির হল রুমে আয়োজিত প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি উত্তরবঙ্গ তথা রাজশাহী বিভাগের আটটি জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার, লালন, চর্চা এবং সংরক্ষণ বিষয়ে কাজ করে চলছে।

এরই ধারাবাহিকতায় নাচ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রকৃতপক্ষে এটা একটি চলমান প্রক্রিয়া। এরপরে নাটক, গান ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে। প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহন করার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে মেয়েদের অনুরোধ করেন তিনি। সেইসাথে সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই গবেষণা কর্মকর্তা। উল্লেখ্য এই প্রশিক্ষণ শুরু হয়েছে মঙ্গলবার। বৃহস্পতিবার শেষ হবে। মোট পঁচিশজন মেয়ে এই প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। আর প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম রানা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin