নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক কর্মচারী এসেসিয়েশনের আয়োজনে শনিবার ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিএন্ডবি মোড়ের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেদায়েতুল ইসলাম তারিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ঝিলিক, ডাক্তার মধুমন্তী ও ডাক্তার তানভীর।
ইলিয়াস নবীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রুবেল আহমেদ, রবিউল ইসলাম ও সাখওয়াত এলাহীসহ অত্র এসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতি অত্র এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে করণীয় বিষয় সমুহ আলোকপাত করেন। সেইসাথে ভবিষ্যত পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। বক্তব্য শেষে দেশ, জাতী ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।