বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ হলরুমে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাহাতাব উদ্দিন। উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি প্রফেসর ডাক্তার খলিলুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর সেলিম রেজা, সহ-সভাপতি কোয়েন চৌধুরী ও সাঈদ খান।

আরো উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের উপদেষ্টা বুলবুল সুলতানা হিরা ও জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। এছাড়াও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান ও বর্তমান অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকসহ এইচ.এস.সি বিভিন্ন সালের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin