নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এর পক্ষ থেকে এবং ডাক্তার রাজীব স্মৃতি সংসদের আয়োজনে বয়স্ক নারী ও শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রাজীব স্মৃতি সংসদের সদস্য সচিব বিশিষ্ট ব্যাসায়ী ও আওয়ামী লীগ নেতা এ.কে. ফরহাদ রাসেল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক আবুল বাশার রাহাত, মহানগর যুবলীগ নেতা আসলাম, রকি, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন সরকার, রানা,সুমন ও লিওনসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহীর উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান এবং মেয়র ও তাঁর পরিবারের জন্য দোয়া চান।