বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী ধর্মপ্রদেশীয় বিসিএসএম’র রজত জয়ন্তী উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“শান্তি ও ন্যার্যতা প্রতিষ্ঠায় যুবাদের সক্রিয় অংশগ্রহন” এই মূলসুরকে মনে লালন করে শুক্রবার দিনব্যাপি রাজশাহী ধর্মপ্রদেশীয় বিসিএসএম এর রজত জয়ন্তী উদযাপন করা হয়। রাজশাহী বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল গীর্জা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সভাপতি বিশপ জেভার্স রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট), ডেভিড হেম্ব্রম। এছাড়াও ফাদার, সিস্টার ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সুচনা গান, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও মোমবাতী প্রজ্জলন করা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনের কার্যক্রম শুরু করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভিআইপি অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin