নিজস্ব প্রতিবেদক: স্কুল জীবন সমাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও বন্ধু উৎসব উদযাপন করা হয়। রোববার সন্ধ্যায় নগরীর কোর্ট ঢালান এলাকার একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ১৯৯৮ ইং সালের এসএসসি ব্যাচের আয়োজনে এই উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য আতিকুল ইসলাম হিরো, নাদিম সারোয়ার সাগর, রফিকুল ইসলাম, শামসুজ্জামান রাজু ও শরিফুল ইসলাম তপু, আহ্বায়ক কমিটির সদস্য আখতারুল ইসলাম পলাশ ও রিমন আলী।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ বাবলু, আহসান হাবীব রুবেল ও দলিল লেখক সমিতির সভাপতি মোহিদুল ইসলামসহ শতাধীক বন্ধু। উপস্থিত বন্ধরা তাদের অতিতের স্মৃতিচারণ, নাচ, গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন করেন। শেষে রাতের খাবারের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।