বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক মেয়রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নগরীর রেলওয়ে স্টেশনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর নেতৃত্বে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, কার্যনির্বাহী সদস্য মোকলেশুর রহমান কচি, রাজশাহী মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালি খান, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক আকতার আলী, সহ-দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর শেখ খোকন, যুগ্ম সম্পাদক আরিফুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত, শাহমখদুম থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল হক, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সহ-সভাপতি সুমন ও সাবেক ছাত্রলীগ নেত্রী ঝিলিকসহ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin