শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পুঠিয়া পৌর বিএনপি’র ঈদ পুনর্মলনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শুক্রবার ঈদ পুনর্মলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি বজলুুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুনছুর মাষ্টার, সদস্য আনোয়ার হোসেন জুম্মা, যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক রাকিব চেয়ারম্যান, সাবেক মেয়র আসাদুল হক আসাদ, আড়ানি পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও বিএনপি নেতা জয়নাল আবেদীন। এছাড়াও পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুঠিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। সভায় নব নির্বাচিত নেতৃবেন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin