বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ইনসাব রাজশাহী জেলা শাখার মে দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে সপুরাস্থ ইনসাব কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা রেলগেট হয়ে সাহেব বাজার জিরো দিয়ে শিরোইল বাস স্ট্যান্ড ঘুরে পুণরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। র‌্যালি শেষে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেনইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাওসার আলী লাফা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুকুল ও প্রচার সম্পাদক বাবলু পল্টু। এছাড়াও ইনসাব জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্য ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় মে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin