নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক ও আদিবাসীদের অন্যতম নেতা সাগরাম মাঝির ১২২তম জন্মবার্ষিকী বুধবার পালন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমি প্রাঙ্গনে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সাগরাম মাঝির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং মোমবাতি প্রজ্জলন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য আকবারুল হাসান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, বর্তমান সদস্য সুসেন কুমার স্যামদুয়ার, মানোয়ারা বেগম ও শেলি প্রিসিল্লা বিশ^াস, রাজশাহী জজ কোর্টের আইনজীবী এডভোকেট নরেন্দ্র নাথ টুডু, গোগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র মুরারী, বীর মুক্তিযোদ্ধা বিরেন মুরারী।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অত্র একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিৃবৃন্দ সাগরাম মাঝির বর্নাঢ্য রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন। সেইসাথে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং আদিবাসী শিক্ষার্থীদের সহায়তার ইতিহাস তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।