বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় পবা ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে ও প্রোগাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহকারী পরিচালক এ. কে এম মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হরিপ্রসাদ সিংহ, সনাতন ধর্মে নারীর অবস্থান বিষয়ে আলোচনায় ভার্চুয়াল উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নমিতা মন্ডল। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এসময় ১০০ জন ধর্মীয় নেতৃবৃন্দেও উপস্থিতিতে কর্মশালায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, প্রাপ্তবয়স্কদের সুরক্ষা সংক্রান্ত সমস্যা, ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্ব ও সমাজে পারস্পরিক সম্পর্ক মজবুত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin