রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্ষিয়ান নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট কবির হোসেন-এর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর মহানগরের বুধপাড়া শহীদ জিয়াউর রহমান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাসিক ৩০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর একরাম আলীর আয়োজনে এবং তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলী হোসেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সাফিক ও জয়নাল আবেদীন শিবলী, সদস্য সোলায়মান, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, আলমগীর হোসেন, ফরিদ উদ্দিন ফরিদ ও আজাদ আলী। এছাড়াও রাজশাহী মহানগর কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম ও যুবদল নেতা জিল্লুর রহমানসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এডভোকেট কবির হোসেন ছিলেন পরোপকারী ও জনদরদী। তিনি রাজশাহীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছিলেন। তিনি পবা এবং মহানগরের অভূতপূর্ব উন্নয়ন করে গেছেন। সেই সাথে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন রাস্তা করে গেছেন। যার শুফল জনগণ ভোগ করছে। বর্ষিয়ান নেতা রুহের মাগফেরাত কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে এডভোকেট কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরচন্ডী পূর্বপাড়া বাইতুল কোবা জামে মসজিদের ইমাম কাউসার আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin