বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

নারীনেত্রী রেনীর সাথে বিএমডিএ’র নয়া চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বেগম আখতার জাহান। আজ বুধবার বিকেলে উপশহরস্থ বাসভবনে সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা জানান নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় তাকে আন্তরিক অভিনন্দন জানান নারীনেত্রী শাহীন আকতার রেনী।

সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin