নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাসিক নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন মনিরুল ইসলাম মনির। তিনি শনিবার বাদ আসর লক্ষ্মীপুর বাকীর এলাকা হতে শুরু করে বিভিন্ন রাস্তার দোকান ও বাড়ি বাড়ি যান। এলাকায় তাকে সাদরে গ্রহন করেন এবং দোয়া ও ভোট দেয়ার কথা বলেন।
প্রচারণাকালে মনির বলেন, তিনি কাউন্সিলর হলে অত্র ওয়ার্ডবাসীর সুখ দু:খে পাশে থাকবেন। সুষম বন্টনের মাধ্যমে অত্র এলাকার মানুষের সেবা এবং উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করে ওয়ার্ডের উন্নয়ন করবেন বলে উল্লেখ করেন তিনি। মনির আরো বলেন, পার্শবর্তী ওয়ার্ডসমুহ পরিস্কার পরিচ্ছন্ন হলেও ৬নং ওয়ার্ড তুলনামূলকভাবে নোংরা। এই নোংরা পরিবেশ থেকে ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন করতে আরো জনবল নিয়োগসহ প্রতিদিন দুইবার করে রাস্তা ও ড্রেন পরিস্কার করার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন মনির।