নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোরবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নগরীর মালোপড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার সভাডপতি শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।
সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোজ্ঞিান বিভাগের সভাপতি এবং সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোহা: এনামুল হক, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, বিএনপি রাজশাহী জেলা শাথার সদস্য তাজমুল তান টুটুল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাএবক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরফিন কনক, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হক।
আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আমিন অনিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম, সদস্য রেজাউল করিম ও রুবেলসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু সেনাসদস্যের হাতে নিহত হন। শহীদ প্রেসিডেন্ট ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণ হারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম।
তারা আরো বলেন, তিনি ছিলেন এদশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর হাত ধরেই বাকশাল থেকে আবারও আওয়ামী লীগ প্রতিষ্ঠা পায়। আর সুবাদে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারেন বলে উল্লেখ করেন তারা। পুণরায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দললীয় সরকারের অধিনে নির্বাচন এবং বিএনপি ঘোষিত ১০দফা বাস্তবায়নের লক্ষে চলমান আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা।