বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নির্বাচনী প্রতিটি ওয়ার্ডে একটি করে কার্যালয় করা হবে: সাগরিকা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে জোন-৭(১৯,২০.২১) থেকে আনারস মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। মঙ্গলবার তিনি বনগ্রাম ও শিরোইল কলোনীতে দিনব্যাপি গণসংযোগ করেন। এ সময়ে তিনি বলেন, ভোটারগণ তাঁকে যদি নির্বাচিত করেন তাহলে তিনি জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে একটি কার্যালয় স্থাপন করবেন। তিনি আরো বলেন, তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। তাঁর বাড়ি গাড়ির কোন দরকার নাই। তিনি চান শুধু জনগণের সেবা করতে।

সাগরিকা আরো বলেন, তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। সারা জীবন তারা অবহেলিত হয়ে এসেছেন। বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছেন। ভোটার হওয়ার অধিকার দিয়েছেন। এর ফলে তিনি আজ নির্বাচন করতে পারছেন। তৃতীয় লিঙ্গের জনগণকে মুল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবান জানান তিনি।

তিনি আরো বলেন, ওয়ার্ডবাসীর চিকিৎসার সুবিধার্থে তিনি প্রতিটি ওয়ার্ডে একটি করে এ্যাম্বুলেন্স প্রদান করবেন। শুধু তাইনয় নারী উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে যুবা ও নারীদের কর্মমূখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। এই সকল কাজ এবং জনগণের সেবা করার সুযোগদানের জন্য অত্র ওয়ার্ড সমুহের ভোটারদের নিকট ভোট প্রার্থনা এবং সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin