নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাসিক নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন বদিউজ্জামান বদি। তিনি মঙ্গলবার বিকেলে ভোটার ও সাধারণ জনগণকে নিয়ে র্যালি ও গণসংযোগ করেন। অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় তিনি যান। এ সসময়ে বদির পক্ষে ট্রাক্টর মার্কায় ভোট চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। র্যালি শেষে বদি বলেন, চারিদিকে তার জয় জয়কার। সবাই এবার পরিবর্তন চায়। তিনি এবার দিয়ে তিনবার প্রতিদন্দিতা করছেন। প্রতিবারই তিনি ভোটে বিজয়ী হলেও অজ্ঞাত কারনে তাকে পরাজিত করা হয়।
তিনি আরো বলেন, বিজয়ী হলে এই ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে। তিনি সর্বদা গরীব দু:খি ও সাধারণ মানুষের পাশে থাকবেন। তার দ্বারা ওয়ার্ডের কোন ক্ষতি বা জনগণের প্রাপ্য কোন কিছুই তছরুপ করা হবেনা উল্লেখ করে আসছে ২১ তারিখ ভোট প্রদান করে অত্র ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোদ করেন তিনি।