নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ জুন কেন্দ্র ঘোষিত রাজশাহী বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই এপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ -সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারিক খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বিপ্লব ও রবিউল ইসলাম কুসুম আল মামুন বাবু, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, সদস্য রবিন উল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রশিদ ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নুর আল অসাস। এছাড়াও সভায় রাজশাহী মহানগর ও জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।