বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক ৬নং ওয়ার্ডে টুকু’র প্রচারণামূলক র‌্যালি

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র বাকী চার দিন। শেষ সময়ে চোখের ঘূমকে জলাঞ্জলী দিয়ে রাত-দিন প্রচার প্রচরাণা করে যাচ্ছেন কাউন্সিলরগণ। শুক্রবার ছিলো সাপ্তাহিক ছুটির দিন। সকল শ্রেণি পেশার মানুষ ছিলেন নিজ নিজ বাড়িতে। তাদের সাথে করে শুক্রবার বাদ আসর বশাল বহর নিয়ে প্রচারণামূলক র‌্যালি করেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউলিন্সর নুরুজ্জামান টুকু। অত্র র‌্যালিতে হাজার হাজার ভোটার ও সমর্থকগণ অংশগ্রহন করেন। নগরীর ভাটাপাড়া কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা প্রদক্ষিণ করে পূণরায় কার্যালয়ের সামনে যেয়ে র‌্যালি শেষ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত পথ সভায় টুকু বলেন, অত্র ওয়ার্ডের প্রতিটি রাস্তা, ড্রেন তিনি নতুন করে করেছেন। নিচু এলাকা বিশেষ করে বাকীর মোড় এলাকার জলাবদ্ধতা নিরসনে উঁচু করে রাস্তা ও ড্রেন করেছেন। এতে সমাধান হয়েছে দীর্ঘ দিনের জলাবদ্ধ সমস্যা। তিনি বলেন, পিডিবি প্রশিক্ষণ সেন্টারের সামনের রাস্তা সামান্য বৃষ্টি হলেই ডুবে যেত। প্রায় কমড় পরিমান পানি হয়ে যেত। সে অবস্থা থেকে উত্তোরণ করেছেন টুকু। তিনি অত্র রাস্তা উঁচু করণ ও প্রসস্ত ড্রেন করে দেয়ায় এখন আর সেখানে পানি জমেনা। শুধু তাই নয় বাকীর মোড়ের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাকীর বাড়ির এলাকা সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি প্রবেশ করত। পানি বের হওয়ার তেমন জায়গা না থাকায় এমন অবস্থা হতো। সেখান দিয়ে রাস্তা ও ড্রেন করায় এখন সেই সমস্যা সমাধান হয়েছে।

তিনি আরো বলেন, অত্র ওয়ার্ডের ওলি-গলির সমস্ত রাস্তা তিনি করেছেন। সেইসাথে পানি ও পয়নিস্কাশনের জন্য করেছেন ড্রেন। শুধু তাই নয় অত্র ওয়ার্ডের সৌন্দর্য বৃদ্ধির জন্য করেছেন নান্দনিক ফুটপাত। সেইসাথে চলমান রয়েছে নান্দনিক পুকুরের কাজ। অত্র পুকুর সমুহের পার দিয়ে থাকবে সুন্দর বসার জায়গা, রোপন করা হবে সুন্দর সুন্দর গাছ ও থাকবে নান্দনিক লাইটিং। যাতে করে মানুষ গরমে কিংবা অন্যান্য সময়েও সেখানে বসে রিলাক্স করতে পারেন।

টুকু বলেন, মহামারী করোনাকালে তিনি প্রায় প্রতিটি বাড়িতে খাবার ও যাদের করোনা হয়েছিলো তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এছাড়াও প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার জন্য ব্যাপক প্রচার প্রচারণা করেন। এতে করে ওয়ার্ডের সকল মানুষ টিকা গ্রহন করেছে। সেইসাথে প্রাপ্য সকল মানুষ টিসিবি কার্ড ও সাপ্তাহিক ন্যায্যমূল্যের কার্ড পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও করোনা কালে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছিলেন বলে জানান টুকু।

তিনি আরো বলেন, তিনি বিগত প্রায় দশ বছর ধরে অত্র ওয়ার্ডের জনগণের সেবা করে যাচ্ছেন। এছাড়াও তিনি এই ওয়ার্ডকে একটি অন্যতম ওয়ার্ডে পরিণত করেছেন। তার সকল কাজ দৃশ্যমান। শুধু কাজ দিয়ে নয় জনগণের উপরে তাঁর অগাদ বিশ^াস রয়েছে। ভোটারগণ ভূল করবেন না। তাঁকে টিফিন ক্যরিয়ার প্রতিকে আবার ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন বলে আশা ব্যাক্ত করেন কাউন্সিলর প্রার্থী টুকু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin