নিজস্ব প্রতিবেদক: আসছে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন বদিউজ্জামান বদি। তিনি শুক্রবার বাদ আসর ভোটার ও সাধারণ জনগণকে নিয়ে র্যালি ও গণসংযোগ করেন। অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় তিনি যান। এ সময়ে বদির পক্ষে ট্রাক্টর মার্কায় ভোট চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। র্যালিতে সহশ্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
র্যালি শেষে বদি বলেন, বর্তমানে যে অবস্থা আছে, এ রকম থাকলে তিনি বিজয়ী হবেন। কারন তাঁর পক্ষে এবার গণজোয়ার শুরু হয়েছে। সবাই এবার পরিবর্তন চায়। তিনি এবার দিয়ে তিনবার প্রতিদন্দিতা করছেন। প্রতিদন্দিায় এবার বিজয়ী হবেন বলে আশাব্যাক্ত করেন বদি।
তিনি আরো বলেন, বিজয়ী হলে এই ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে। ওয়ার্ডে থাকবেনা কোন ময়লা আবর্জনা। প্রতিদিন প্রতিটি রাস্তা এবং ড্রেন পরিস্কারসহ ওয়ার্ডের উন্নয়নে নেয়া হবে নানা পদক্ষেপ। মাদক ও সন্ত্রাস মুক্ত এবং পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে ২১ তারিখ ট্রাক্টর মার্কায় ভোট প্রদান করে অত্র ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন বদি।