বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

হেতেম খাঁ হরিজনপল্লীতে লিটনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে হেতেমখাঁ হরিজন পল্লীতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মেয়র পদে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রাজিব, মহল্লা কমিটির আহ্বায়ক শেখর হেলাও যুগ্ম আহ্বায়ক সারোয়ান হেলা। সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আজহার।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin