নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে জোন-৭(১৯,২০.২১) থেকে আনারস মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। শনিবার বিকেলে তিনি হাজার হাজার নারী-পুরুষ নিয়ে নির্বাচনী র্যালি করেন। নগরীর সিরোইল শুভ পাম্পের সামনে থেকে র্যালি শুরু করে তারা ২০ ও ২১ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা প্রদক্ষিণ করেন। এসময়ে র্যালিতে অংশগ্রহনকারীরা সাগরীকার পক্ষে ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পুরো এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়। প্রার্থী নিজেই র্যালির নেতৃত্ব দেন।
র্যালি শুরু পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলার সাগরিকা বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনি ব্যাপক সারা পেয়েছেন। চারিদিকে শুধু আসারস আর আনারস। এখন ভোটারগণ আনারস প্রতিকে ভোট প্রদান করার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের একজন মানুষ হয়ে জনগণের এতটা ভালবাসা তিনি পাবেন আশা করনেনি। যে ভালবাসা পেয়েছেন এবং যেভাবে জনগণ তাঁকে গ্রহন করেছেন, তাতে সৃষ্টিকর্তা অবশ্যই তাঁর সহায় হবেন বলে আশা ব্যাক্ত করেন তিনি। শেষ তিনি আনারস প্রতিকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগদানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন তিনি।