বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে রথযাত্রা উৎসব শুরু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীতে পৃথক তিনটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী, নারীনেত্রী শাহীন আকতার রেণী। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শেষ হবে।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রথমে হনুমান জিউর আখড়া থেকে রথযাত্রা বের করা হয়। রথযাত্রার উদ্বোধন করেন শাহীন আকতার রেণী । এরপর ‘ঐতিহ্যবাহী রথবাড়ী’ থেকে বের করা রথযাত্রা এবং নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন তিনি ।
ইসকনের রথযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যুগযুগ ধরে ভারতবর্ষে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব করে আসছেন ভক্তরা। মাঝে কিছু সময় নানা অপশক্তি এই রকম কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। সুখের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশ থেকে ওই সমস্ত মৌলবাদীদের কর্মকাণ্ড বন্ধ হয়েছে। আজকে তাই আড়ম্বরে আনন্দের সঙ্গে উৎসবটি পালিত হচ্ছে।
রথযাত্রার উদ্বোধনকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ইসকনের শ্রী শ্রী দিগস্বর জৈনঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারী, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সরৎ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, মৃদুল সাহা ও সনাতন বিদার্থী সংঘের সমন্বয়ক রনি সরকারসহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin