বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় কল্যাণ পরিষদের অনুদান, চিকিৎসা সাহায্য ও হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা সমাজকল্যাণ পরিষদের অনুদান, জটিল রোগে আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসা সাহায্য, সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ক্ষুদ্রঋণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) জাকিয়া সুলতানাসহ উপজেলা সমাজসেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

৩৮জন উপকারভোগীর মাঝে উপজেলা সমাজকল্যাণ পরিষদের ৫০ হাজার টাকা, ১৫ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ ৭ লাখ ৫০ হাজার টাকা, ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৩৯ জন উপকার ভোগীর মাঝে ১৪ লখ ৭৪ হাজার টাকা সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin