রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জমে উঠেছে কাটাখালীর পশুর হাট

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৯ তারিখ ঈ-দুল আযহার ঈদ উদযাপিত হবে। আর এই ঈদের মুল কাজ হচ্ছে পশু জবাই করা। মনের পশুকে জবাই করে আত্মশুদ্ধি করাই হচ্ছে এই ঈদের মূল বিষয়। আর এই পশু ক্রয় করতে জনগণ ছুটছে পশুর হাটে। শুক্রবার ছিলো রাজশাহীর কাটাখালীর পশুর হাট। এই হাটে সব ধরনের পশু দেখতে পাওয়া যায়। গরু বিক্রেতা চারঘাটের হলিদাগাছীর সাগর, বানেশ^রের রানা, পুঠিয়ার আব্দুল আলিমসহ আরো অনেকে বলেন, তারা নিজ বাড়িতে গরু লালন পালন করেছেন। ঈদকে সামনে রেখে তারা গরু হাটে তুলেছেন। বর্তমান বাজার ভাল। এভাবে বাজার থাকলে তারা লাভবান হবেন বলে জানান।

তারা আরো বলেন, দেশে কোরবানীর জন্য প্রচুর গরু, মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে। ভারত বা অন্যকোন দেশ থেকে কোন ধরনের পশু আমদানী করার কোন প্রয়োজন নাই। এর পরেও যদি বৈধ কিংবা অবৈধ পথে গরু আসে তাহলে দেশীয় খামারী ও গেরস্থরা ক্ষতিগ্রস্থ হবে বলে জানান তারা। এদিকে ক্রেতারা বলেন, হাটে দাম একটু বেশী। বিক্রেতারা গরু ছাগলের দাম বেশী হাকছেন। তবে ঈদের দিন ঘনিয়ে আসলে হয়তবা দাম একটু কমতে পারে। তবে দাম কম বেশী যাই হোক পছন্দ হলে তারা নিজেদের পছন্দের পশু ক্রয় করবেন জানান।

এদিকে আইন শৃংখলা সম্পর্কে জানতে চাইলে কাটাখালী থানার পুলিশ সদস্য আজাদ ও রশিদ বলেন, এই হাটে কোন প্রকার বিশৃংখলা নাই। নাই টাকা ছিনতাই ও চাঁদাবাজী। ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে ক্রয় বিক্রয় করতে পারছেন বলে জানান তারা। হাট ইজাদারের প্রতিনিধি বাতেন জানান সপ্তাহে দুইদিন শুক্রবার ও সোমবার মাসকাটাদিঘী স্কুল মাঠে হাট বসে। হাটে প্রচার পশু আসে। সেগুলো বিক্রিও হয়ে যায়। প্রতিটি গরু ও মহিষ প্রতি তারা ছাড় বাবদ নেন ৮০০ এবং ছাগল, ভেড়া বাবদ নেন ৬০০টাকা করে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin