নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে শনিবার রাত ৮টায় নগরীর রানীবাজারস্থ নির্বাচনী কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, অর্থ সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সদস্য শরিফুল ইসলাম তোতা, সোহাগ আলী, সোহরাব হোসেন সৌরভ ও শামিউল ইসলাম শামিম।